× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ০৮:৪৯ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। গতকাল বুধবার বিকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক সংবাদে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারকে উদ্ধৃত করে বলা হয়েছে, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন টাইপিং চলছে। গতকাল দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠক করেছেন বলেও সংবাদে উল্লেখ করা হয়।

নির্বাচনী রোডম্যাপ কবে ঘোষণা হতে পারেÑ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকাল আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাব। সে পর্যন্ত একটু অপেক্ষা করুন।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে তাহলে? এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করুন না। একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে?

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিন নির্বাচন কমিশনে মারামারির ঘটনা ঘটে। এখানে এমন ঘটনা ঘটলে ভোটের দিন ভোটকেন্দ্রে কী হতে পারে এবং এ মারামারির ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নিÑ এমন প্রশ্ন ছিল আখতার আহমেদের কাছে। জবাবে তিনি বলেন, এটার সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সঙ্গে বাইরে ধাক্কাধাক্কি করেন, কোনো একটা কারণে; সেখানে তো সংস্থাকে দায়ী করা যায় না। আমরা এ ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়রি করেছি। যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি; বলেছি যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নির্বাচন কমিশন কি কয়েকজনের পাসপোর্ট জব্দ করেছেÑ এমন প্রশ্নের জবাবে এই জ্যেষ্ঠ সচিব বলেন, এ রকম একটা খবর আমার কানেও এসেছে। আমরা নাকি কারও কারও পাসপোর্ট জব্দ করেছি। আসলে পাসপোর্ট জব্দ করার এখতিয়ার আমাদের নাই এবং আমরা এটা করিনি।

আখতার আহমেদ জানান, গত চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়এতে ১১৮৫টি আপত্তি ও ৭০৮ সুপারিশ জমা পড়েসর্বমোট আপত্তিসুপারিশের সংখ্যাহাজার ৮৯৩। ২৪ আগস্ট ৬টি জেলার ১৮টি আসন, ২৫ আগস্ট ৯টি জেলার ২০টি আসন, ২৬ আগস্ট ৬টি জেলার ২৮টি আসন এবং গতকাল ১২টি জেলার ১৮টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়েছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা