× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেবা সহজ করতে ‘ভাণ্ডারিয়া অ্যাপ’ উদ্বোধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২২:৩২ পিএম

সেবা সহজ করতে ‘ভাণ্ডারিয়া অ্যাপ’ উদ্বোধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সরকারি ও বেসরকারি সেবা সহজীকরণ ও নাগরিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ‘ভাণ্ডারিয়া অ্যাপ’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘ভাণ্ডারিয়া এখন হাতের মুঠোয়’ স্লোগানে অ্যাপ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।

এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন অফিস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, জরুরি যোগাযোগ, বাস-লঞ্চের সময়সূচি, উপজেলা পর্যায়ের সেবা সংক্রান্ত তথ্য সহজেই হাতের মুঠোয় পাবেন।

অনুষ্ঠানের কো-অর্ডিনেটর মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়ার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আইসিটি অফিসার সত্যজিৎ অধিকারী, ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. বাকি বিল্লাহ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মো. বাদশা জোয়াদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. আবু নাঈম প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অ্যাপ প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধ গড়ে তুলবে। অ্যাপটির নির্মাতা হাফেজ মো. মর্তুজা তানভির জানান, অ্যাপটি (bhandaria app) গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপটি তৈরির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য সরকারি-বেসরকারি তথ্য ও সেবা এক প্ল্যাটফর্মে সহজভাবে তুলে ধরা। অ্যাপটি তৈরিতে স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই অ্যাপকে আরও আপডেট করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষের উপযোগী করে তোলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা