× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান ছাত্র-জনতার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৩:৫০ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৩:৫৬ পিএম

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন বিপ্লবী ছাত্র-জনতা। ছবি: প্রবা

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন বিপ্লবী ছাত্র-জনতা। ছবি: প্রবা

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিপ্লবী ছাত্র-জনতা।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই রক্তের দাগ শুকাতেই ফজলুর রহমানের মতো মানুষ আবার ফ্যাসিস্ট হয়ে উঠার চেষ্টা করছে। নতুন করে কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে দেওয়া হবে না। যারা ২৪-কে স্বীকার করবে না, তাদের দেশে রাজনীতি করার সুযোগ থাকবে না। ৭১ ও ৫২-এর মতো ইতিহাস পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

বিক্ষোভকারীরা দাবি করেন, বিএনপির এই সিনিয়র নেতাকে দ্রুত গ্রেপ্তার করে কারাগারে নিতে হবে। ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চলবে বলে জানান তারা।

এর আগে, রবিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। ছবিতে লেখা ছিল, ‘ফজু পাগলার দুই গালে, জুতা মারো তালে তালে।’

ফজলুর রহমানের বিরুদ্ধে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের কারণে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান সম্পর্কিত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় আত্মদানকারী শহীদদের অপমান করা হয়েছে এবং দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী মন্তব্য করেছেন।

নোটিশে আরও বলা হয়েছে, বিএনপির সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। এই ধরনের বীরোচিত ভূমিকাকে ফজলুর রহমান প্রতিনিয়ত অপমান করছেন। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দিতে হবে। না দিলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা