× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৩:২৩ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৩:৩৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

২০২৪ সালের জুলাই-আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৫০০ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই ঘোষণা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগান ৫০ হাজার, চায়না রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, এলএমজি ৫ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতোটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।

তিনি বলেন, প্রচুর নিয়োগ হচ্ছে এখন। নিয়োগবাণিজ্য হলে সে খবরও জানানোর আহ্বান। নিয়োগবাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।

জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারে বসার পর অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। উপদেষ্টা কেউ দুর্নীতি করলেও সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ।

উপদেষ্টা বলেন, ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করবো। বিজিবি-বিএসএফের মধ্যেও যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেয়া যেতে পারে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির আশা। সে আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা