× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্র উপদেষ্টা

অমীমাংসিত বিষয় সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৫:০৯ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ১৫:১০ পিএম

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, উভয়পক্ষ আলোচনা মাধ্যমে অতীতের সমস্যাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়।

রবিবার (২৪ আগস্ট) ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের বৈঠকেই সমাধান হয়ে যাবে। ১২-১৩ বছর পর এমন একটি দ্বিপক্ষীয় বৈঠক হলো। এখানে বসে আমরা এক ঘণ্টায় সমস্যার সমাধান করতে পারব—এমনটা আশা করা অবাস্তব। তবে আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি।

তিনি আরও বলেন, একটি বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে—দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে হলে এসব অমীমাংসিত বিষয় পেছনে ফেলতে হবে। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাব এবং চেষ্টা করব যাতে একসময় এগুলো সমাধান করা যায়।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই করে।

চুক্তি: সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ।

সমঝোতা স্মারকগুলো: দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময় কার্যক্রমে সহযোগিতাম, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও পাকিস্তান ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও পাকিস্তানের এপিপিসি’র মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এবং পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ (ISSI)-এর মধ্যে সহযোগিতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা