× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফারুকী, ফুল দিয়ে বরণ কন্যা ইলহামের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১২:৩০ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ১২:৩১ পিএম

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে তার ছোট্ট মেয়ে। ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে তার ছোট্ট মেয়ে। ছবি: সংগৃহীত

প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন খ্যাতনামা নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (২৩ আগস্ট) বিকালে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী সাত দিন তাকে বিশ্রামে থাকতে হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা জানান, বিকাল ৫টার দিকে ফারুকী বাসায় ফেরেন। এ সময়ের একটি ভিডিওক্লিপ তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’

ভিডিওতে দেখা যায়, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত কন্যা ইলহাম দৌড়ে গিয়ে ফুল দিয়ে বাবাকে বরণ করছে। ছোট্ট ইলহামের সেই আনন্দঘন মুহূর্ত সত্যিই মন ছুঁয়ে যায়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট চার দিনের সফরে কক্সবাজার যান ফারুকী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরদিন (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়। পরে চিকিৎসকরা তার অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ১৭ আগস্ট বিকেলে সফলভাবে সেই অপারেশন সম্পন্ন হয়। এর পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি এবং চিকিৎসকদের অনুমতি নিয়ে শনিবার বিকালে বাসায় ফেরেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা