× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে সিআরসি বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২২:৩৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি) শাখার উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ২টার পর বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় ‘সবুজের স্বপ্নে ছোট্ট হাত’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআরসির বর্তমান কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং সিআরসি স্কুলের শিশু শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩-২৪ অর্থবছরের সভাপতি শহীদ কাওসার, ২৪-২৫ অর্থবছরের সাধারণ সম্পাদক এইচ এম মশিউর রহমান এবং প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, শহীদ মিনার প্রাঙ্গণ ও টিএসসির সামনে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে ছিল কাঠগোলাপ ২টি, কামিনী ২টি, জবা ২টি, কাঁঠালি চাঁপা ১টি, শিউলি ১টি ও মেস্তা জবা ১টি।

সিআরসি ইবি শাখার সাধারণ সম্পাদক ফারিহা আঁখি বলেন, এই কর্মসূচির মাধ্যমে ছোট শিশুদের বৃক্ষের প্রয়োজনীয়তা জানানো এবং ক্যাম্পাসে সবুজের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি করতে পেরে আমরা আনন্দিত।

সভাপতি মো. নাজমুল হাসান বলেন, এটি নতুন কমিটির প্রথম কাজ। এর মাধ্যমে আমরা বাচ্চাদের বৃক্ষের প্রয়োজনীয়তা ও বৃক্ষের সংখ্যা বৃদ্ধির উপায় সম্পর্কে শিক্ষা দিয়েছি এবং বাচ্চাদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসকে আরও সবুজ করে তোলার ক্ষুদ্র চেষ্টা করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা