× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপনার-আমার পরিবর্তন না হলে দেশ বদলাবে কীভাবে: স্বাস্থ্য উপদেষ্টা

রংপুর অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৪:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আপনার-আমার, সবার মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে দেশ কীভাবে পরিবর্তন হবে? —এমন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, জুলাই বিপ্লবে এত হাত-পা গেল, এত জীবন হারাল, তবুও যারা সিন্ডিকেট করে তারা কি এসব দেখছে না? তাদের ভেতরে কোনো পরিবর্তন আসেনি।

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সলসহ অন্যান্য কর্মকর্তারা।

চীনের অর্থায়নে হাসপাতাল কোথায় হবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি এসেছি জায়গা দেখতে। এরপর যারা হাসপাতাল নির্মাণ করবে, তারা দেখবে। তারপর সিদ্ধান্ত হবে।

রংপুর মা ও শিশু হাসপাতাল চালু না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নেই। তবে হাসপাতাল চালু করতে হলে জনবল, যন্ত্রপাতি সবকিছুর পরিকল্পনা থাকতে হয়। শুধু ভবন থাকলেই হবে না। হঠাৎ করেই এসব দেওয়া সম্ভব নয়। ধীরে ধীরে সব করা হবে এবং যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা চলছে।

এসময় তিনি আরও বলেন, হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগীদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট অনুমোদন হয়েছে। আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটি বাস্তবায়ন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা