× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮তম শিক্ষক নিবন্ধন

উত্তীর্ণ হয়েও সুপারিশ বঞ্চিতদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২৩:৩৫ পিএম

উত্তীর্ণ হয়েও সুপারিশ বঞ্চিতদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়ায় ‘বিশেষ গণবিজ্ঞপ্তির’ দাবি জানিয়েছেন সুপারিশ বঞ্চিতরা। তারা বলছেন, ১৮তম ভাইভায় উত্তীর্ণ সনদধারী নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক শূন্যপদে নিয়োগ দিতে হবে

গতকাল বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর নিয়োগের সুপারিশ বঞ্চিতরা আবেদন করেছেন। সেই আবেদনে এসব দাবি তুলে ধরেছেন তারা।

আবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগে ২০২৩ সালের ২ নভেম্বর এনটিআরসিএ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ সময় ও পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ৬০ হাজার ৫২১ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। গত ১৯ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়। অথচ আরও প্রায় ৬০ হাজারের অধিক পদ শূন্য থাকা সত্ত্বেও ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৫ হাজারের মতো প্রার্থীকে শিক্ষক তথা মানুষ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন থেকে বঞ্চিত করা হচ্ছে। 

মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশা, মানসিক চাপসহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার। যেহেতু নতুন পদ্ধতিতে ১৯তম পরীক্ষা ও নিয়োগ দেওয়া হবে, তাই সনদের মেয়াদ থাকা শর্তে ১৮তম নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর ১৯তম সার্কুলার দেওয়ার জন্য অনুরোধসহ জোর দাবি জানাচ্ছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা