× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) রাজধানীর সংসদ ভবন এলাকায় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী রীয়াজ ও মাইকেল মিলারের বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলী রীয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান। এ সময় রাষ্ট্রদূত কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়নের অংশ হিসেবে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ শেষে জাতীয় জুলাই সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া প্রণয়ন করে দলগুলোর মতামত নেওয়া হচ্ছে। আগামী ২৫ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা