× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১০:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই এমপির বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র-জনতার ওপর হামলাসহ অন্তত তিনটি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর ডিবি পুলিশ ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকার একটি বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঝিনাইদহে নেওয়া হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা