× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহকারী কারা মহাপরিদর্শক আবু তালেব মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১১:৫৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার থানাধীন বকশিবাজার প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

রবিবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ আজিম জানান, ভোরের দিকে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ধব গ্রামে। আবু তালেব মৃত মকবুল হোসাইনের ছেলে। বর্তমানে তিনি বকশিবাজার কারা অধিদপ্তরের কোয়ার্টারে পরিবারসহ বসবাস করছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা