× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা

‘আপনারা কি ওষুধ কোম্পানির দালাল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৪:২৯ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১৫:৪৫ পিএম

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কোনো রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট না দিতে এবং ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী না হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।  এ সময় তিনি চিকিৎসকদের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। মানুষ ভারত বা থাইল্যান্ডে যেতে চায় না, কিন্তু আপনারা নিজেরাই পরিস্থিতি এমন করছেন যে রোগীরা আস্থা হারাচ্ছে।

তিনি অভিযোগ করেন, রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দিতে বাধ্য করা হয় এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে চাপ দেওয়া হয়। চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’

ড. আসিফ নজরুল বলেন, আমার বাসায় এক সাহায্যকারী ছেলে ছিল। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে একদিনে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল। পরে সে ক্ষুব্ধ হয়ে ঢাকার বাইরে চিকিৎসা নেয় এবং সেখানে এত টেস্টের প্রয়োজনই হয়নি।

হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে ধৈর্য ধরে রোগীদের ভালো সেবা দেবেন? মালিকরা যদি সামান্য মুনাফা কমিয়ে স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত বেতন দেন, তাহলে সেবার মান অনেক বেড়ে যাবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের কাছ থেকে বেশি নিন সমস্যা নেই, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে এমন অত্যাচার বন্ধ করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা