প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৭:৩৬ পিএম
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আড়িপাতা যন্ত্র কেনা ও সেসবের ব্যবহার ক্ষতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপদেষ্টা পরিষদের ৩৮তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সরকার আড়ি পাতছে কিনা? প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ সরকার আইনবহির্ভূত কিছু করছে না।
তিনি বলেন, কমিটি ক্ষতিয়ে দেখবে কত মিলিয়ন ডলারে এসব যন্ত্র (আড়িপাতা যন্ত্র) কেনা হয়েছে। আর এসব যন্ত্র দিয়ে কীভাবে কী কাজ করেছিল বিগত সরকার।
তিনি আরও বলেন, নাগরিকদের অধিকার হরণের জন্য, গোপনীয়তা কেড়ে নেওয়ার জন্য এসব যন্ত্র কেনা হয়েছিল। তাছাড়া পুলিশের জন্য মারণাস্ত্র কেনা ও ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে এসব কাজে আসবে।