× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে কমিশনের প্রথম সভা আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ০৮:৪৭ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের প্রক্রিয়া শুরু করছে জাতীয় বেতন কমিশন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে কমিশনের প্রথম সভা। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

গত ২৭ জুলাই গঠিত ২৩ সদস্যের এই কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এর বাইরে থাকবেন।

সরকার কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে ব্যয়ের হিসাব করার নির্দেশ দিয়েছে। কমিশন প্রথম সভা থেকেই কাজ শুরু করে আগামী ছয় মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেবে।

বর্তমানে ২০১৫ সালের পে–স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেড রয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা–কর্মচারী এ পে–স্কেলের আওতায় বেতন–ভাতা পাচ্ছেন।

এর আগে, গত সোমবার কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি দেশের আর্থ–সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা