× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ০৯:৪০ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ০৯:৫৪ এএম

‘ইউকেএম’র সম্মানসূচক ডক্টরেট পেলেন ড. ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

‘ইউকেএম’র সম্মানসূচক ডক্টরেট পেলেন ড. ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউকেএম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। সামাজিক ব্যবসা বিস্তারে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান চ্যান্সেলর। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নীতি-নির্ধারক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বাংলাদেশ থেকে আগত সফরসঙ্গীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন।

ইউকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, প্রফেসর ইউনূসের উদ্ভাবনী ধারণা ও কার্যক্রম বিশ্বব্যাপী সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছে, যা এই স্বীকৃতির প্রধান কারণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা