× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৩:১৬ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৫ ১৩:১৯ পিএম

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি মিয়ানমার সংকট মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

মালয়েশিয়া সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও শরণার্থী সংকট সমাধান মালয়েশিয়ার অন্যতম অগ্রাধিকার। বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর যে চাপ পড়েছে, তা লাঘবে মালয়েশিয়া সবসময় পাশে থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণ ও শরণার্থীদের জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি। একই সঙ্গে মিয়ানমার সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতার উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।

আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশ নিউইয়র্ক, কাতার ও মালয়েশিয়াসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ হাসান ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে শিগগিরই মিয়ানমার সফর করবেন, যাতে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।

এর আগে, সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি ব্যবসায় ফোরামে অংশ নেওয়া, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা