× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ অক্টোবর থেকে হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত হার্টের রিংয়ের (স্টেন্ট) নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন বলেন, জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ ডিভাইসের দাম সহনীয় রাখতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার পদক্ষেপ নিয়েছে।

এর অংশ হিসেবে গত ১৩ এপ্রিল বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করা হয়, যেখানে দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনরা যুক্ত ছিলেন। বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের দাম পর্যালোচনা, প্রতিবেশী দেশের মূল্য, ট্যাক্স-ভ্যাটসহ অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে ৩ আগস্ট সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

ডা. আকতার জানান, নতুন দামে স্টেন্ট কেনা হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। যদিও কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য থাকায় কার্যকর করতে সময় চাওয়া হয়েছিল, তবে জনস্বার্থে তা দ্রুত বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, হার্টের চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য মেডিকেল ডিভাইসের দামও পর্যায়ক্রমে যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা