× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটার তালিকা হালনাগাদ

৪৫ লাখ নতুন ভোটার যুক্ত, বাদ ২১ লাখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৩:১৩ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৫ ১৩:১৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি। এতে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছে, আর মৃত ও অবৈধ ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন বাদ পড়েছে।

রবিবার (১০ আগস্ট) এই তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, খসড়া তালিকার বিরুদ্ধে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে। এসব আবেদন নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশিত হবে।

সচিব আরও জানান, এ বছরের ২ মার্চ প্রথম হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যার সময় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে চলতি হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত এবং মৃত বা অবৈধ হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে বাদ দেওয়া হয়েছে।

নতুন আইনের সুবিধায়, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেসব প্রার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন, ফলে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হবে না।

২০২৫ সালে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে — ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।

এর আগে, রবিবার সকালে খসড়া তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন অফিসগুলোতে তালিকা সাঁটানো হয়, যেখানে ভুল-ত্রুটি সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২৪ আগস্ট এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা