× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার পলায়ন উদযাপন

হাজারো কণ্ঠে স্লোগান ‘পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৬:১৯ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৫ ১৬:৩৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জুলাই-আগস্ট অভ্যুত্থানে গত বছরের আজকের এই দিনে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পলায়নের দিনটিকে মানিক মিয়া অ্যাভিনিউতে হাজারো জনতা উদযাপন করলেন। এ উপলক্ষ্যে সরকার পতনের এই দিনে জড়ো হন তারা।

সকাল থেকে নানা পরিবেশনা থাকলেও দুপুর ২টার পর থেকে হাজারো দর্শক-শ্রোতাদের হাতে দেখা যায় হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন, জাতীয় পতাকা।


এসময় তারা ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকেন, কখন বাজবে ২টা ২৫ মিনিট। অপেক্ষার পালা শেষ হতেই হাজারো কণ্ঠে একসঙ্গে স্লোগান উঠে- ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে।’ বিরামহীনভাবে চলে এই স্লোগান।

এর আগে দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হয়। এ অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে শুরু হয়।


শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকবে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা