× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৮:১০ পিএম

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।

বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।

ঘোষণাপত্র নিয়ে সরকার বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে খসড়া তৈরি করছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্রের দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার 'জুলাই ঘোষণাপত্র' দেওয়ার সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা