প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ০৯:৪৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ০৯:৫০ এএম
ফাইল ফটো
সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে, সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে কোনো সতর্কবার্তা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন পড়ছে না। ফলে নৌচলাচলে বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা নেই।