× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ ইয়র্কে দিদারুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, পেলেন মরনোত্তর পদোন্নতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ০১:০৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে দিদারুলের জানাজা হয়। তাতে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ।

জানাজার পর দিদারের মরদেহ নিয়ে যখন দাফনের উদ্দেশে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুলিশের চারটি হেলিকপ্টার টহল দেওয়ার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানায়।

এদিকে দিদারুলকে ‘প্রথম গ্রেডের ডিটেকটিভ’ হিসেবে মরনোত্তর পদোন্নতি দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। জানাজার আগে এ পদোন্নতির ঘোষণা আসে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেসিকা টিশের কাছ থেকে।

মার্কিন সুপ্রিম কোর্টের রাষ্ট্রের আইন কর্মকর্তা মঈন চৌধুরী বলেন, পদোন্নতির ফলে দিদারের পরিবার আরও বেশি ভাতা পাবে; অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়বে।

তিনি বলেন, আজ স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটেছে। আমার মনে হয়, এত বড় জানাজা কোনো বাংলাদেশির জন্য এর আগে নিউ ইয়র্ক অঞ্চলে হয়নি।

দিদারুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করে আসছিলেন। তিনি সেখানে মা-বাবা, দুই ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে থাকতেন।

সোমবার এক অস্ত্রধারী ম্যানহটনের একটি ভবনে ঢুকে দিদারুলসহ চারজনকে গুলি চালিয়ে হত্যা করে। এরপর আত্মহত্যা করে হামলাকারী।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সেদিন সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল ইসলাম বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে এসে নিউ ইয়র্কে থিতু হয়েছিলেন। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা