× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৫ ২০:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে গত ২৭ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত চীনের উচ্চপর্যায়ের এক কারিগরি প্রতিনিধি দল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছেন। চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্রগতি সাধিত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। এ সময় আরও ছিলেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞবৃন্দ। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। 

সফরে চীনা প্রতিনিধি দল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান পানি সম্পদ সমস্যাবলির ওপর সরেজমিন পর্যবেক্ষণ করেন। 

এর আগে বৃহস্পতিবার পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা