প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৩:২০ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৩:২৯ পিএম
নবনিযুক্ত প্রধানমন্ত্রীর একান্ত সচিবদের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত একান্ত সচিব-১ মনিরা বেগম এবং নবনিযুক্ত একান্ত সচিব-২ আল মামুন মুর্শেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে তারা শ্রদ্ধা নিবেদন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।
প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত একান্ত সচিব-১ মনিরা বেগম এবং নবনিযুক্ত একান্ত সচিব-২ আল মামুন মুর্শেদ ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয় এত দিন ধরে একান্ত সচিব-২–এর দায়িত্ব পালন করে আসা মনিরা বেগমকে। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পান প্রধানমন্ত্রীর কার্যালয়েরই মহাপরিচালক আল মামুন মুর্শেদ। তারা দুজনই যুগ্ম সচিব।