× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোনে আহতদের সেবায় সবাই দিনরাত পরিশ্রম করছেন : স্বাস্থ্য উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২৩:১৮ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৫ ২৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট- সকলেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল সোমবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মাইলস্টোন দুর্ঘটনার পর আমরা যথাসাধ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। সন্তান হারানোর শোক একমাত্র তার পরিবারই সত্যিকারে অনুভব করতে পারে। আমি প্রার্থনা করি, যেন আর কোনো বিভীষিকা আমাদের জীবনে না আসে। 

জুলাই পুনর্জাগরণ নিয়ে তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধÑ সবই আমাদের গর্বের ইতিহাস। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছিলাম অসংখ্য ছাত্র ও জনতাকে। তাদের অপরিমেয় আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়।

অনুষ্ঠানের একপর্যায়ে ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনও ভুলবে না।

এর আগে এ আয়োজনের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা