× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬ জুলাই আবাসন ফ্ল্যাট নির্মাণ প্রকল্প: অনিয়ম যাচাইয়ে কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২২:৪১ পিএম

৩৬ জুলাই আবাসন ফ্ল্যাট নির্মাণ প্রকল্প: অনিয়ম যাচাইয়ে কমিটি

জুলাই শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের ব্যয় যথাযথ পদ্ধতি অনুসরণ করে ও সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কি-না, তা যাচাইয়ে কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (২৮ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-২ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. নাজমুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে মিরপুর সেকশন ১৪ তে নির্মিতব্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বরাদ্দ যথাযথ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে প্রকল্পের ব্যয় যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না এবং বরাদ্দের সঠিকতা নিশ্চিত করা হয়েছে কি না, সে বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন

১. অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর, বুয়েট (আহ্বায়ক)

২. অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট (সদস্য)

৩. অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট (সদস্য)

৪. স্থপতি ড. আবু সাঈদ মোস্তফা আহমেদ, সভাপতি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (সদস্য)

৫. প্রকৌশলী মো. আব্দুল্লাহ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (সদস্য)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা