× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন সৈয়দ দিদারুল মাইজভান্ডারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ১১:৫৮ এএম

মারা গেছেন সৈয়দ দিদারুল মাইজভান্ডারী

মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ, শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী মারা গেছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।

আজ বাদ এশা মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ডা. দিদারুল হক মাইজভান্ডারী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তাদের তিন ভাই অনেক আগে মারা গেছেন। 

উল্লেখ্য, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার ছিলেন।

তিনি গাউছুল আজম মাইজভান্ডারী (ক.)-এর একজন অনুসারী এবং মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা