প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ০০:৪২ এএম
চারটি রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।
জানা গেছে, বৈঠকে আরও উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।