× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারজিসের দুঃখ প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৫ ১৯:০৬ পিএম

সারজিসের দুঃখ প্রকাশ

বান্দরবান নিয়ে নিজের এক পূর্বের বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ২০ জুলাই এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বান্দরবান সম্পর্কে তাঁর বক্তব্যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে এবং সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। সেই পোস্টে তিনি রাঙামাটি থেকে সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদার পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

তবে তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। অভিযোগ, সারজিস আলম বান্দরবানকে ‘চাঁদাবাজদের শাস্তির জায়গা’ হিসেবে উল্লেখ করেন, যা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি চরম অবমাননাকর ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। স্থানীয় ছাত্র সংগঠন ‘বান্দরবান ছাত্রসমাজ’ সংবাদ সম্মেলন করে তার বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, একজন জাতীয় পর্যায়ের নেতার মুখে এ ধরনের মন্তব্য শুধু হতাশাজনকই নয়, এটি পুরো পার্বত্য এলাকার মানুষের আত্মমর্যাদায় আঘাত। বক্তব্য প্রত্যাহার না করলে এনসিপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদসহ অন্যান্য প্রতিনিধিরা। তারা সারজিসের বক্তব্যকে ঘৃণ্য, অবমাননাকর এবং বিভেদ সৃষ্টিকারী বলে উল্লেখ করেন এবং পার্বত্য অঞ্চলের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার ডাক দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা