× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাবেশস্থলের আশপাশে ট্রাফিক ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন জামায়াতের কর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১৩:৫৭ পিএম

সমাবেশস্থলের আশপাশে ট্রাফিক ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন জামায়াতের কর্মীরা

সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই জামায়াত নেতাকর্মীদের গন্তব্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। দলে দলে মিছিল নিয়ে মানুষ আসছে সোহরাওয়ার্দী উদ্যানে । এদিকে পূর্বঘোষণা অনুযায়ী সমাবেশ ঘিরে ট্রাফিক ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে আছেন জামায়াত ও অঙ্গসংগঠের কর্মীরা।

শনিবার সকাল থেকেই শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, যান চলাচল সীমিত করা হয়েছে। ফলে এই এলাকায় বড় কোনও গাড়ি প্রবেশ করছে না। পাশাপাশি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেও যানচলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কোনও ধরনের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

এদিকে শাহবাগ থেকে কিছু গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করলেও সেগুলো শুধু ঢাকা মেডিক্যাল রোড হয়ে বের হতে পারছে। বন্ধ করে দেওয়া হয়েছে টিএসসি থেকে কার্জন বা হাইকোর্ট অভিমুখী রোডটি। এগুলো নিয়ন্ত্রণে কাজ করছে শৃঙ্খলা কমিটির ৮ হাজার নেতাকর্মী।

 ট্রাফিক শৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মীরা বলছেন, আমাদের ৮ হাজার নেতাকর্মী বিভিন্ন পয়েন্টে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। রাস্তা চিনিয়ে দিচ্ছি পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করছি। এতে করে কোনও ধরনের যানজট সৃষ্টি হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা