× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জের ঘটনা তদন্তে কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ১৫:৫৯ পিএম

গোপালগঞ্জের ঘটনা তদন্তে কমিটি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি নেতৃত্বাধীন তিন সদস্যের এ কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

গতকাল বুধবার এনসিপি পদযাত্রা ও সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে দলটির নেতাকর্মীদের ওপর দফায় দফায় সন্ত্রাসী হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, হাতবোমা নিক্ষেপ এবং তা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এই হামলা-সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত ও অনেকেই হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি জেলাজুড়ে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হামলা-সংঘর্ষ অব্যাহত থাকার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ১৪৪ ধরা জারি ও পরে সরকারের পক্ষ থেকে রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করা হয়।

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।

এদিকে এ সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা