× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে কারফিউ

‘জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে’ বের হবেন না: আসিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ২০:৩৪ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৫ ২০:৩৬ পিএম

‘জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে’ বের হবেন না: আসিফ

গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যে অতি জরুরি প্রয়োজন না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি লেখেন, “গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।”

সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে আসিফ লেখেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের *** ভেঙে দেওয়া হবে।”

এই পোস্টে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের কয়েকটি ছবিও শেয়ার করা হয়। এর বর্ণনায় লেখা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্রীড়া উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সবকিছু তদারকি করছেন।

আজ দুপুরে গোপালগঞ্জ শহরে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সভার আগে এনসিপির সমাবেশস্থলে ২০০-৩০০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে। হামলাকারীরা সবাই নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থক।

এ ঘটনায় জেলাটিতে আজ বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা