× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জুলাই শহীদ দিবসে’ কাল রাষ্ট্রীয় শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৫ ২১:০৮ পিএম

‘জুলাই শহীদ দিবসে’ কাল রাষ্ট্রীয় শোক

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল ১৬ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। 

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামীকাল বুধবার প্রথমবারের মতো ‘জুলাই শহীদ দিবস’ পালন হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে পতাকা অর্ধনমিত রাখতে হবে।

এদিন শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়াসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উল্লিখিত দিবসটি উপলক্ষে শুধু এ বছরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। পরবর্তী বছরগুলোতে যদি এই দিনে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে হয় সেক্ষেত্রে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সরকার প্রতিবছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। গত বছর জুলাই অভ্যুত্থান চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটিকে এই দিবস ঘোষণা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা