× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১৩:৪৪ পিএম

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদে‌শি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন।

সোমবার  দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন, ঢাকার যাত্রাবাড়ি থানার উত্তর সায়েদাবাদ এলাকার আবদুর রবের মেয়ে রোজিনা (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীঘর এলাকার মোহন মিয়ার মেয়ে সাকেরা (৪৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুইজন ভারতের রাজনগরের মো. খালেক নামে এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আজ সকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির জয়ন্তীনগর বিওপির টহল দল তাদের আটক করে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুইজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা