× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১৩:১৬ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৫ ১৩:২৬ পিএম

৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল ৯টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের খানাখন্দে আটকে ট্রাকটি রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়। "

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ, ট্রাফিক ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা