প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১৩:১৮ পিএম
বিএনপি সরকারকে জুলাই গণ-অভ্যুত্থান ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করছে। দলটির স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, ঘোষণাপত্রটি সাংবিধানিক নয় বলে তারা মনে করে, তাই এটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে না। বিএনপি দাবি করেছে, ঘোষণাপত্রের শুরুতে বাংলাদেশের গৌরবময় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে গুরুত্ব দেওয়া উচিত। তারা মনে করে, এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত না করে একটি রাজনৈতিক দলিল হিসেবে রাষ্ট্রের আর্কাইভে সংরক্ষণ করা উচিৎ।
বৈঠকে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সংবিধানে স্থান পেলে তা ভবিষ্যতে রাজনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে। বিএনপি বিভিন্ন শাসনামলের পরিবর্তে ‘আওয়ামী শাসনামলের’ ব্যর্থতা উল্লেখ করেছে এবং ‘ক্ষমতার সুষ্ঠু রদবদলের রাজনৈতিক ব্যর্থতা’ শব্দগুচ্ছ পরিবর্তন করে ‘দেশি-বিদেশি চক্রান্তের সুযোগে’ লেখার প্রস্তাব দিয়েছে। এছাড়া তারা সংবিধানের বিদ্যমান সংস্কার উপযুক্ত প্রক্রিয়ায় করার পক্ষে মত দিয়েছে।
সরকার আশা করছে, এই মাসের শেষের দিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে ঘোষণা চূড়ান্ত করা হবে।