প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১০:১৬ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫ ১০:১৬ এএম
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের সাইডলাইনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্যের বৈচিত্র্য ও স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, অনিতা আনন্দ বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বলেন, কানাডা রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা অব্যাহত রাখবে। এই উচ্চপর্যায়ের বৈঠকটি উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সম্ভাবনার দিক উন্মোচন করেছে।