প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১০:০৮ এএম
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই। ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে তারা আজ ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন করতে হবে টেলিটক নম্বর ব্যবহার করে, প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন করতে হলে নির্ধারিত ফরম্যাটে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আবেদনকারীরা বিষয় কোড কমা দিয়ে আলাদা করে উল্লেখ করতে পারবেন। এসএমএস পাঠানোর পর কনফার্মেশন মেসেজে ফি কেটে নেওয়ার তথ্য পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা টেলিটক ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
বোর্ড সূত্র জানায়, পুনঃনিরীক্ষণের মানে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়, বরং নম্বর যোগে কোনো ভুল বা কোনো উত্তর বাদ পড়েছে কি না, তা যাচাই করা হয়।
এ বছর ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ছয় লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে, যাদের মধ্যে ছাত্র তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী দুই লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।