× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে সেতু ধসে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ০৮:৪৫ এএম

ভারতে সেতু ধসে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভারতে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।’

অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘যারা আপনজন হারিয়েছেন, তারা আমাদের প্রার্থনায় রয়েছেন। আমি আহত সবার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা