× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার নির্দেশেই গুলি, বিবিসির ভেরিফিকেশন বিচারে স্বচ্ছতা বাড়াবে: প্রসিকিউটর তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১৪:৩৯ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৫ ১৪:৩৯ পিএম

হাসিনার নির্দেশেই গুলি, বিবিসির ভেরিফিকেশন বিচারে স্বচ্ছতা বাড়াবে: প্রসিকিউটর তামিম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেছেন, শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালানোর ফোনালাপের যে অডিও ফাঁস হয়েছে, তার আন্তর্জাতিক যাচাই বা ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা আরও বাড়াবে। তিনি জানান, এই অডিও ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

বিবিসি’র ভেরিফিকেশন রিপোর্টের প্রসঙ্গে তামিম বলেন, এর আগে পুলিশ এই অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পেয়েছিল। এখন আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করা এই অডিওগুলো মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলার আরও দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ গঠন হলে, এই ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন হবে অন্যতম প্রধান প্রমাণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা