× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে কেন্দ্রীয় ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ২১:১৬ পিএম

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে কেন্দ্রীয় ব্যাংক

জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে অনুদান এবং আহতদের চিকিৎসার জন্য এ তহবিল থেকে ব্যয় করা হবে। বিশেষ এ তহবিলে বাংলাদেশ ব্যাংক নিজস্ব উৎস থেকে দেবে ১৪ কোটি টাকা। বাকি ১১টি ব্যাংক এক কোটি টাকা করে দেবে। 

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, সব ব্যাংকের এমডিদের নিয়ে আজ দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়। এ সভা শুরুর আগে বিভিন্ন সূচকে ভালো অবস্থানে থাকা ১১টি ব্যাংকের এমডিকে নিয়ে আলাদা বৈঠক করেন গভর্নর। সেখানে এসব ব্যাংককে ১ কোটি টাকা করে যোগান দেওয়ার আহ্বান জানালে ব্যাংকগুলো তাতে রাজি হয়। এখন নিজ পরিচালনা পর্ষদে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তহবিল হস্তান্তর করবে।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক পুরো অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করবে। বিশেষ এ তহবিল গঠনের জন্য বেশ আগ থেকে দাবি জানিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের একটি পক্ষ। বিভিন্ন প্রক্রিয়া শেষে তহবিল আলোর মুখ দেখতে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা