× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ২৩:৩৬ পিএম

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক(এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ এর স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

গত ১৮ আগস্ট ২০২৪ তাকে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 

২০১৯ সালের ডিসেম্বরে তাকে কারা উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়।

জাহাঙ্গীর কবির ২৪ ডিসেম্বর ১৯৭৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হাজী মো. আবু জাফর এলাকার সম্মানিত ব্যক্তি। মাতা মৃত. লায়লা বেগম। জাহাঙ্গীর কবির পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার স্ত্রী নাজনীন নাহার। ছেলে রাদ শারার ও রাদ শাহামাত। 

জাহাঙ্গীর কবির বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস(অনার্স), এমএসএস(১ম শ্রেণি) সম্পন্ন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা