× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহকারী কমিশনার তাবাসসুম চাকরিচ্যুত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১৯:০১ পিএম

সহকারী কমিশনার তাবাসসুম চাকরিচ্যুত

ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়া লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করেছে সরকার।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) তাপসী তাবাসসুম ঊর্মির (সহকারী সচিব, সাময়িক বরখাস্তকৃত) বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্ত করা হলো।

এর আগে গত ৬ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একইসঙ্গে ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণে আগ্রহী কিনা তাও লিখিত জবাবে উল্লেখ করার জন্য নির্দেশনা প্রদান করে মন্ত্রণালয়। এরপর তাপসী তাবাসসুম ঊর্মি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ সম্ভব নয় বলে লিখিত জবাব দাখিল করেন। তাঁর দাখিলকৃত জবাব কর্তৃপক্ষ কর্তৃক গ্রহণযোগ্য না হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৭(২)(ঘ) এর আলোকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঊর্মির বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী আনীত ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হয়। এরপর কেন তাকে চাকরি হতে বরখাস্ত বা অন্য যথোপযুক্ত গুরুদণ্ড প্রদান করা হবে না সে মর্মে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ পাঠানো হলে তিনি আবার জবাব দেন।

সবকিছু পর্যালোচনা করে তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি হতে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে পরামর্শ প্রদানের জন্য অনুরোধ করা হলে কমিশন ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদানে কর্তৃপক্ষের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে পরামর্শ প্রদান করে। তাকে চাকরি হতে বরখাস্ত করার বিষয়ে রাষ্ট্রপতিও অনুমোদন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা