× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১১:৩১ এএম

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের আহ্বান

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বিপদগ্রস্ত এবং ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি অভিবাসীদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস বাংলাদেশ সরকার এবং লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) ত্রিপোলির বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করতে এবং অভিবাসীদের বহির্গমন (খুরুজ নিহায়ী) নিশ্চিত করতে দূতাবাস লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমন অধিদপ্তরের সঙ্গে একাধিক বৈঠক করেছে। এর ফলে নতুন পাসপোর্ট এবং আউটপাসের মাধ্যমে আইওএম-এর নিকট নিবন্ধিতসহ প্রায় সব অভিবাসীকে এরইমধ্যে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। মিসরাতা ও বেনগাজীতে অবশিষ্ট অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এই প্রেক্ষাপটে দূতাবাস আইওএম-এর সঙ্গে নতুন করে অভিবাসীদের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে দূতাবাস আইওএম-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনলাইনে প্রাথমিক আবেদনের ব্যবস্থা করেছে। তবে আইওএম শুধুমাত্র লিবিয়ার ত্রিপলি, মিসরাতা এবং বেনগাজীতে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। 

ফলে লিবিয়ার অন্যান্য শহর থেকে আবেদনকারীদের নিবন্ধনের জন্য এই তিনটি শহরের মধ্যে সুবিধাজনক একটি শহর নির্বাচন করতে হবে। এছাড়া প্রাথমিক নিবন্ধনের সময় অনলাইন রেজিস্ট্রেশন ফরমে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা