× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ দুইজনকে উদ্ধারে চেষ্টা চলছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ১৮:৫৬ পিএম

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ দুইজনকে উদ্ধারে চেষ্টা চলছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার এলাকায় মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্র নদে এক নৌকাডুবির ঘটনা ঘটনায় একজনের মৃত্যু ও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় একজনকে জনকে মৃত উদ্ধার করা সম্ভব হয়েছে।মৃত শিক্ষার্থীর নাম শাপলা আক্তার (১৪) অপর দুই শিক্ষার্থীআরিফ (০৮) এবং জুবায়ের (০৮)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরই নদীরপাড় দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও যাত্রী খেয়া নৌকায় পারাপারের সময় মাঝনদীতে পৌঁছালে হঠাৎ স্রোতের টানে নৌকাটি ডুবে যায়। এবং সাথে সাথে তিনজন শিক্ষার্থী নদীতে পড়ে তলিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। পরে খবর পেয়ে গফরগাঁও ও পাকুন্দিয়া উপজেলার  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়।

গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, একজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৩ জনকে উদ্ধারে অভিযান চলছে। নদীতে স্রোত থাকায় কাজ কিছুটা কঠিন হচ্ছে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা