× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ পরিবারের নামে ৯৭৭ স্থাপনা, ৮০৮টির নাম বদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ২১:৩৮ পিএম

শেখ পরিবারের নামে ৯৭৭ স্থাপনা, ৮০৮টির নাম বদল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। 

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে নামকরণ করা হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০৮টির নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট ১৬৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৪টি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭টি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২০টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৪টি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ৫টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৫টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৫টি, সেতু বিভাগের ২৫টি, রেলপথ মন্ত্রণালয়ের ৭টি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৫৯টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৭টি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৩টি অবকাঠামো ও স্থাপনার নাম বদলেছে।

পরিবর্তন করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২টি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩টি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের ৪৯টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২টি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১১টি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৬টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৮৪টি, আইন ও বিচার বিভাগের ১টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০৫টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৭টি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি, জননিরাপত্তা বিভাগের ৪টি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

তালিকায় আসা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮১টির নাম পরিবর্তন হয়েছে। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের ১৫টির মধ্যে ১৩টি, জননিরাপত্তা বিভাগের ৬টির মধ্যে ২টি এবং স্থানীয় সরকার বিভাগের ৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে। বাকিগুলোর নাম পরিবর্তন প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা