× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১৪:২২ পিএম

বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই

‘বেগম রোকেয়া পদক, ২০২৫’ দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি কৃতি নারীর নাম চূড়ান্ত করতে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd) ওয়েবসাইট থেকে নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৪ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, ওয়েবসাইটে দেওয়া ‘ছক’ ব্যতীত অন্য কোনো ফরমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে প্রার্থীর অবদানের ক্ষেত্র সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের সফট কপি ই-মেইলে ([email protected]) – ‘Nikosh’ ফন্টে MS Word ফাইলে এবং হার্ড কপির দুই সেট ডাকযোগে বা সরাসরি সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।

নারী শিক্ষা ও অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতিতে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত যেকোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের অনুপ্রেরণা দিতেই প্রতিবছর এ পদক দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা