× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ ঘণ্টা বিমানবন্দরে আটকা থাই এয়ারওয়েজের যাত্রীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৪:৪৮ পিএম

১৫ ঘণ্টা বিমানবন্দরে আটকা থাই এয়ারওয়েজের যাত্রীরা

যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডের ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) বুধবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়তে পারেনি। ফলে দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটের যাত্রীরা। যাত্রীদের মধ্যে অনেকেই আছেন রোগী ও তাদের স্বজন। চিকিৎসার জন্য তারা ব্যাংকক যাচ্ছিলেন। এত দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা তাদের মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।

ফ্লাইটের যাত্রীরা জানান, ফ্লাইটটি বুধবার মধ্যরাত ২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। এজন্য তারা রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। তবে ইমিগ্রেশন শেষ করে প্লেনে উঠার আগে তারা জানতে পারেন যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আপাতত ছাড়ছে না। প্রায় ১৫-১৬ ঘণ্টা ধরে সবাই ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন।

ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন জানান, গতকাল হঠাৎ আমাদের বলা হলো ফ্লাইট ছাড়ছে না। ফ্লাইটটি ত্রুটি সারিয়ে কখন ছাড়বে সে বিষয়ে কিছু জানায়নি। যোগাযোগের জন্য ৩টি নাম্বার দিয়েছে। এর মধ্যে ২টিই বন্ধ। তৃতীয় নম্বরটি কেউ ধরে না। যে যার মতো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনও নির্দেশনা নেই। ঘণ্টার পর ঘণ্টা পার হলেও কর্তৃপক্ষের কেউ সামনে এসে সঠিক তথ্য দেননি, বা বিকল্প ফ্লাইটের কোনো আশ্বাসও দেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা