× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আগে সব দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৯:১৮ পিএম

ঈদের আগে সব দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

আসন্ন ঈদযাত্রায় যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার সব বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বাসে ডাকাতি, ছিনতাই ও নারী যাত্রীদের হয়রানি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ মে) কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা ও কোম্পানি পর্যায়ের পরিবহন মালিকদের শাখা কমিটিগুলোকে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দূরপাল্লার বাসে যাত্রীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে নারী যাত্রীদের লাঞ্ছনার ঘটনা বেড়েছে। এছাড়া অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক। এসব অপরাধ রোধে বাসে সিসি ক্যামেরা ও গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন অত্যন্ত জরুরি।

গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিক সমিতিকে চিঠি দিয়েছিল। সরকারের পক্ষ থেকেও বিষয়টি বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১ জুনের মধ্যে প্রত্যেক দূরপাল্লার বাসে এসব ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। কেউ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাস মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা